সংসার চালানোর তাগিদে নিজের পরিবার ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রফিউল শেখ(৪২)। মৃতের বাড়ি ইংরেজবাজার থানার বুধিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় কিছু দিন আগে কর্নাটকে টাওয়ারের কাজের ঠিকা নিয়ে গিয়েছিলেন। বাড়িতে তিন মেয়ে এক ছেলে সহ স্ত্রী রয়েছে। তার মৃ্ত্যুতে পরিবারে ও গ্রামে নেমে আসে শোকের ছায়া।
মালদা